ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অগ্নিদগ্ধের পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৩১ মার্চ ২০২০
অগ্নিদগ্ধের পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার 
ছবি : ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় পারভীন আক্তার নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাতে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে অগ্নিদগ্ধের শিকার হন গৃহবধূ পারভীন আক্তার। 

জানা যায়, ওই এলাকার আবু বক্করের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার কয়েক দিন আগে নিজ রাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতেই রাখেন স্বামী জাহিদুল ইসলাম। তিন দিন পর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসেন। এ অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। 

Advertisement

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। 

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের সঙ্গে একাধিক মেয়ের পরকীয়ার জেরে প্রায় জাহিদুল-পারভীনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। 

হাতীবান্ধা থানার ওসি নজীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!